প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, প্রবাসীরা কষ্টে থাকলে দেশের সামগ্রিক অবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতার কারণে ভোগান্তিতে পড়ছেন এবং এ বিষয়ে প্রতিকার চেয়ে অনেকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, সরকারকে দ্রুত এই গুরুত্বপূর্ণ সমস্যার দিকে নজর দেওয়া উচিত এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের এই জরুরি সেবাটি সহজ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শেষে তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। অন্যথায়, তাদের কষ্ট দেশের জন্যও নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।
মানবকণ্ঠ/আরআই

